হায়দার গ্যাজেটস ওয়েবসাইট ও সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আপনাকে স্বাগতম। এই সাইটটি ব্রাউজ ও অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলী সম্পূর্ণভাবে মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
১. অর্ডার ও মূল্য পরিশোধ
ওয়েবসাইটে প্রদর্শিত সকল গ্যাজেটের মূল্য এবং বিবরণ সঠিক রাখার চেষ্টা করা হয়। তবে কারিগরি ত্রুটির কারণে কোনো তথ্যে গড়মিল দেখা দিলে আমরা যেকোনো সময় অর্ডার বাতিল বা সংশোধন করার সম্পূর্ণ অধিকার রাখি। বর্তমানে আমরা দেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি (COD) পেমেন্ট মেথড সাপোর্ট করি।
২. ডেলিভারি ও শিপিং
ডেলিভারি চার্জ এলাকাভেদে পরিবর্তিত হতে পারে (চট্টগ্রামের জন্য ৬০ টাকা এবং দেশের অন্যান্য সকল এলাকার জন্য ১২০ টাকা)। সাধারণত ১-৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সংক্রান্ত সমস্যার কারণে ডেলিভারি সময় সামান্য দীর্ঘায়িত হতে পারে।
৩. বুদ্ধিবৃত্তিক সম্পদ (Intellectual Property)
হায়দার গ্যাজেটস ওয়েবসাইটের সকল ডিজাইন, ছবি, টেক্সট, লোগো এবং কোড হায়দার গ্যাজেটস-এর নিজস্ব সম্পদ। পূর্ব অনুমতি ব্যতীত এই সাইটের কোনো তথ্য বা ছবি অন্য কোথাও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়।
৪. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
গ্যাজেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের অসচেতনতা বা পানি স্পর্শ (Water damage) জনিত কারণে কোনো যান্ত্রিক ক্ষতি বা দুর্ঘটনার জন্য হায়দার গ্যাজেটস authority কোনোভাবেই দায়ী থাকবে না। আমাদের প্রতিটি পণ্যের বিবরণ ও ব্যবহার নির্দেশিকা অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করার জন্য অনুরোধ করা হচ্ছে।