হায়দার গ্যাজেটস-এ আমরা আপনার গোপনীয়তা রক্ষা এবং সুরক্ষায় অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ডিভাইস ও সার্ভিসগুলো ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত করা হয়, তা এই প্রাইভেসি পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে।
১. তথ্য সংগ্রহ ও ব্যবহার
আমরা আপনার অর্ডার সফলভাবে প্রসেস এবং শিপমেন্ট করার উদ্দেশ্যে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করে থাকি:
- গ্রাহকের নাম (অর্ডার ও ডেলিভারির জন্য)
- মোবাইল নম্বর (যোগাযোগ ও ট্র্যাকিং আপডেটের জন্য)
- সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা
- অর্ডারকৃত পণ্যের বিবরণ
২. ডেটা স্টোরেজ ও নিরাপত্তা
আপনার সকল ব্যক্তিগত তথ্য এনক্রিপ্ট করে অত্যন্ত সুরক্ষিত ক্লাউড সিস্টেমে সংরক্ষণ করা হয়। আমরা কোনো বাণিজ্যিক সুবিধার জন্য কখনই আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, শেয়ার বা প্রকাশ করি না। কেবলমাত্র পণ্যটি সফলভাবে ডেলিভারি করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ (যেমন: নাম, ঠিকানা, ফোন নম্বর) নির্ভরযোগ্য ডেলিভারি ও কুরিয়ার পার্টনারদের সাথে শেয়ার করা হয়।
৩. কুকিজ (Cookies) ব্যবহার
আপনার শপিং কার্ডের পণ্য সংরক্ষণ এবং সাইটের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে আমরা কুকিজ ব্যবহার করি। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করে দিতে পারেন, তবে সে ক্ষেত্রে শপিং কার্ট ও চেকআউট ফিচারে সাময়িক অসুবিধা হতে পারে।
৪. গোপনীয়তা পলিসির পরিবর্তন
যেকোনো প্রয়োজনে হায়দার গ্যাজেটস এই পলিসি পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো পরিবর্তনের সাথে সাথে এই পেজে তা আপডেট করে দেওয়া হবে।